8 Jun 2026

সংবাদ সংগ্রহে গেলে এশিয়া পোস্টের সাংবাদিকের ওপর হামলা

 


রাজধানীর একটি মেডিকেল যন্ত্রাংশ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে এক নারী ও তার ভাইকে ৪০-৫০ জন ব্যক্তি মারধর করছিল। 
এসময় চিৎকার ও সংঘর্ষের শব্দ শুনে সংবাদ সংগ্রহে যান এশিয়া পোস্টের সাংবাদিক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীম।

ঘটনাটি এশিয়া পোস্ট কার্যালয়ের নিচতলায় ঘটছিল। শব্দ শুনে তিনি ১০ তলা থেকে নিচে নেমে ঘটনাস্থলে পৌঁছান। 
এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য এবং ভুক্তভোগীদের তথ্য সংগ্রহের চেষ্টা করেন তিনি।

সংবাদ সংগ্রহের এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি সাংবাদিক আব্দুল আলীমের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার হাতে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

সাংবাদিকের ওপর হামলার খবর এশিয়া পোস্ট কার্যালয়ে পৌঁছালে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে শুরু করে।

পরে হামলার নেতৃত্বে থাকা কয়েকজনকে শনাক্ত করা হয়। প্রথমে তারা হামলার অভিযোগ অস্বীকার করলেও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর কয়েকজন হামলাকারীকে শনাক্ত করা হয়। 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।

পরে হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপ পুলিশ পরিদর্শক আলামিন ও উপ পুলিশ পরিদর্শক মো



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: