1 Jul 2025

ফরিদপুর-৪ আসনে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীর লড়াই



রিপোর্টার:
মোঃ আবুসাইদ ইসলাম মিয়াজী, ভাংগা,ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১ জুলাই ২০২৫ |

ফরিদপুর-৪:
 জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামি বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। ফলে আসনটি নিয়ে জমজমাট নির্বাচনী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ কৃষকদলের সাধরন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল রাজনৈতিক নেতা, যিনি বিএনপির  কৃষকদলে  দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

জামায়াত ইসলামী তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ভাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা জামায়াত এর আমির মোওলানা মোঃসরোয়ার হোসাইনকে, যিনি দলীয়ভাবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন।

খেলাফত মজলিস মনোনয়ন দিয়েছে চরভদ্রাসনের মোওলানা মিজানুর রহমান মোল্লাকে।তিনি বিশিষ্ট সমাজসেবক, যিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে জড়িত।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন স্থপতি মুজাহিদ বেগ,তিনি তরুণ সমাজকর্মী, যিনি রাজনৈতিক দলের বাইরে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবাকে সামনে রেখে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলছেন, একাধিক দলের অংশগ্রহণ এবং স্বতন্ত্র প্রার্থীর আগমনে ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: