27 Jul 2025

দামুড়হুদায় বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শফথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম

জেলা প্রতিনিধি





১৯/০৭/২০২৫ ইং তারিখে চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা  উপজেলার দামুড়হুদা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাঁরই ধারাবাহিকতায় আজ  দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শফথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।



আজ রবিবার (২৭ জুলাই) সকাল ১১:০০  টার সময়  দামুড়হুদা  উপজেলা অডিটোরিয়াম  হলরুম এ অনুষ্ঠান আয়োজন করে দামুড়হুদা বাজার বণিক সমিতি, দামুড়হুদা  চুুয়াডাঙ্গা।


উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের কে শফথ বাক্য পাঠ করান দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা বি এন পির সাধারন সম্পাদক জনাব মোঃ রফিকুল হাসান তনু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ মোফাজ্জেল হোসেন ( সদস্য )  । দামুড়হুদা বাজার বণিক সমিতি। দামুড়হুদা, চুুয়াডাঙ্গা।  আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মোঃ হাফিজুর রহমান কাজল। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ন কবীর।




আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা  প্রেসক্লাব দামুড়হুদা  শাখার দায়িত্বরত সদস্যগণ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান কাজল ।


দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে দামুড়হুদা বাজার বণিক সমিতি কর্তৃক নির্বাচিত সদস্যদের এর উদ্যোগে দামুড়হুদা বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনা  তুলে ধরা হয়।


অনুষ্ঠানে দামুড়হুদা বাজার বণিক সমিতির সদস্য সহ দোকান মালিক, কর্মচারী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 


সবাই দামুড়হুদা বাজার উন্নয়ন ও সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।



এ সময় দামুড়হুদা বাজার বণিক সমিতির নব নির্বাচিত সভাপতি  বলেন, বাজারে জনসাধারণেরর জন্য তিনি তাঁর ব্যক্তিগত তহবিল হতে তিনটি স্থানে স্বাস্হ্য সম্মত টয়লেট স্থাপন করে দিবেন। এছাড়াও বাজারে যে সমস্যা গুলো আছে তা চিন্হিত করে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন।


এ সময় দামুড়হুদা বাজার বণিক সমিতির নব নির্বাচিত সহ সভাপতি মোঃ মেহিদী হাসান নয়ন এ্যাডভোকেট জর্জ কোর্ট চুুয়াডাঙ্গা বলেন, দামুড়হুদা বাজার বণিক সমিতির “এ ধরনের সেবামুলক কাজ  নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: