20 Jul 2025

হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না : মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।

রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসন মানবতার জন্য কলঙ্ক। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাড়াও গত দেড় দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, মতভেদ থাকলেও বিএনপি সবাইকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ গড়তে চায়। শহীদদের জন্য কিছু না করতে পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না।এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: