20 Jan 2026

আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন তারেক রহমান : মান্নান

 

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজারে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন।

মাহফিলে আজহারুল ইসলাম মান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে নিমাইকাশারী ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে মাদানী নগর অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সদস্য বিএম ডালিম।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাদু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, বিএনপির নেতা হাজী কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: