20 Jul 2025

৭২ সালের সংবিধান বাতিল চাই : নাহিদ ইসলাম

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫০ বছর ধরে পার্বত্য চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বিভাজিত করে রাখা হয়েছে। তিনি বলেন, “পাহাড়ি জনগোষ্ঠী ভাষা, ধর্ম ও ভূমির অধিকার নিয়ে লড়ছে, আর বাঙালিরাও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই পাহাড়ে সব জনগোষ্ঠী নির্যাতিত—এখানে আমাদের লড়াইটা কাউকে বাদ না দিয়ে একসঙ্গে লড়তে হবে।”

রোববার রাঙামাটিতে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “পাহাড়ের দীর্ঘ অশান্তি দূর করে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, ৭২ সালের সংবিধান ছিল মুজিববাদী সংবিধান, যেখানে সব জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তি হয়নি। এ সংবিধান বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করলেও অবাঙালি জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য ও দ্বন্দ্ব তৈরি করেছে। এমএন লারমা এই সংবিধানের বিরোধিতা করেছিলেন—আমরাও চাই এই সংবিধান বাতিল করে একটি অন্তর্ভুক্তিমূলক নতুন গণতান্ত্রিক সংবিধান।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং রাঙামাটি জেলা শাখার মুখ্য সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: